ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, অপুষ্টিতে আরো ৪ মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে চলমান খাদ্যসংকটের মধ্যে আরো চারজন অপুষ্টিতে মারা গেছেন।
গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আটজন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে আল জাজিরাকে জানানো হয়েছে। এছাড়া শহরের তুফফাহ এলাকায় ইসরায়েলি হামলায় আরো দুজন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর শহরটিতে হামলা আরো জোরদার করেছে। এই অভিযান বাস্তবায়িত হলে শত-সহস্র ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণ গাজার তথাকথিত ‘সংকুচিত এলাকায়’ ঠেলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল, এমনকি ইসরায়েলের নিজস্ব সেনাবাহিনীর ভেতর থেকেও এর বিরোধিতা উঠে এসেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি