৬ মে ২০২৬

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবে প্রাণ হারিয়েছে কমপক্ষে আরও ১১৬ ফিলিস্তিনি। শনিবার (স্থানীয় সময়) দিনভর চালানো এ হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এদিন রাফায় ত্রাণকেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয় নির্বিচারে গুলিবর্ষণ করে আইডিএফ। এতে প্রাণ যায় অন্তত ৩৮ জনের। দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল-হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ। আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় ৩ ফিলিস্তিনি জেলেকে আটক করে তারা। অন্যদিকে, আল-শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও দু’জন। যাদের মধ্যে ৩৫ দিন বয়সী এক নবজাতক শিশুও রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি