৬ মে ২০২৬

ইসরায়েলি বাহিনীর গোপন তথ্য : গাজায় নিহতদের ৮৩% বেসামরিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসরায়েলি বাহিনীর গোপন তথ্য : গাজায় নিহতদের ৮৩% বেসামরিক
বাংলাপ্রেস ডেস্ক:  গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত প্রতি ছয়জন ফিলিস্তিনির মধ্যে পাঁচজনই বেসামরিক মানুষ — এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব ডাটার ভিত্তিতে তৈরি করা এক গবেষণায়। আনাদোলুর বরাত দিয়ে এমন খবর জানায় আল জাজিরা ও মিডল ইস্ট মনিটর। এক যৌথ অনুসন্ধানে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান, ইসরায়েল-ফিলিস্তিনি গণমাধ্যম +৯৭২ ম্যাগাজিন এবং হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কল জানায়, এ বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোপন ডাটাবেসে প্রায় ৮ হাজার ৯০০ জন যোদ্ধার নাম মৃত বা সম্ভবত মৃত হিসেবে তালিকাভুক্ত ছিল। সে সময় পর্যন্ত (অক্টোবর ২০২৩ থেকে) গাজায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ৫৩ হাজার। সেখানে দেখা যায়, সেনা গোয়েন্দা তথ্যভান্ডারে যোদ্ধাদের সংখ্যা মোট মৃত্যুর মাত্র ১৭%। অর্থাৎ নিহতদের ৮৩% ছিলেন বেসামরিক। এই অনুসন্ধানে বলা হয়েছে, আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের বেসামরিক মৃত্যুহার ‘অত্যন্ত বেশি’, এমনকি সেইসব সংঘাতের সঙ্গেও তুলনীয় যেখানে নির্বিচার হত্যাকাণ্ডের জন্য কুখ্যাতি রয়েছে — যেমন সিরিয়া ও সুদানের গৃহযুদ্ধ। উপসালা কনফ্লিক্ট ডাটা প্রোগ্রামের (ইউসিডিপি) থেরেস পেটারসন বলেন, ‘এত দীর্ঘ সময় ধরে এভাবে বেসামরিক হতাহতের হার অস্বাভাবিকভাবে বেশি।তিনি আরো যোগ করেন, ‘অন্য কোনো সংঘাতে নির্দিষ্ট একটি শহর বা যুদ্ধ আলাদা করে দেখলে হয়তো একই ধরনের হার পাওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিক হিসেবে তা খুবই বিরল।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি