ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র
বাংলা প্রেস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:১৩ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে শুক্রবার সকালে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে।
এদিকে ইসরায়েল বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা ‘বড় পরিসরে’ বিমান হামলা শুরু করেছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
৪৪০ কোটি রুপি জব্দ, তৃণমূলের ৩ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল কর্তৃপক্ষ
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
মার্কিন মেডিকেয়ার জালিয়াতির পলাতক আসামী ফিলিপাইনে গ্রেপ্তার
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি