৮ মে ২০২৬

ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াতে চান কমলা হ্যারিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াতে চান কমলা হ্যারিস
নিজস্ব প্রতিবেদক: ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণের পর কমলা হ্যারিস বলেছেন, ‘আমি সর্বদা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব।’ একইসঙ্গে গাজার দুর্ভোগের মাত্রা হৃদয়বিদারক উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের আত্মস্বীকৃতির পক্ষেও আমি কাজ করব।’ স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ আগস্ট) শিকাগোতে চলমান ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তিনি তার মনোনয়ন গ্রহণ করেন। মনোয়ন গ্রহণের সময় এক ভাষণে কমলা বলেন, ‘দল, জাতি, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে এবং আমেরিকার সাহসী অভিযাত্রীদের পক্ষ থেকে, আমার শৈশব-কৈশোরের কঠোর পরিশ্রমী সঙ্গীদের পক্ষ থেকে, যারা স্বপ্নকে তাড়া করে এবং একে অপরকে সাহাজ্য করে, যাদের গল্প শুধুমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে লেখা হতে পারে, তাঁদের পক্ষে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করছি।’ কমলা হ্যারিস এই বক্তব্য দেওয়ার পর সম্মেলন করতালিতে ফেটে পড়ে। কমলা গর্ভপাতের অধিকার রক্ষায় কাজ করার প্রতিজ্ঞা করেছেন। বিষয়টি সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাট ভোটারদের অনুপ্রাণিত করেছে। এদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হ্যারিসের বক্তৃতার সমালোচনা করে ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, ‘তিনি যেসব বিষয়ে অভিযোগ করছেন, সেসব বিষয়ে তিনি কেন এতদিন কিছুই করেননি?’ বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি