ইসরায়েলে ইরানের নতুন হামলার নেতৃত্বে ড্রোন: আইআরজিসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলে প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর ১৮তম অভিযান চালাচ্ছে ইরান। এই আক্রমণে নেতৃত্ব দিচ্ছে ড্রোন।
শনিবার দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে।
আইআরজিসির দাবি, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে সর্বশেষ ইরানের প্রতিশোধমূলক আক্রমণে আত্মঘাতী ও যুদ্ধ ড্রোনের পাশাপাশি নির্ভুল স্ট্রাইক মিসাইল ব্যবহার করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তেলআবিবে হামলা পরিচালনার সময় তারা শাহেদ-১৩৬ যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ব্যবহার করেছে, যা কঠিন ও তরল জ্বালানিতে চালিত হয়।
হামলার লক্ষ্যবস্তু নিয়ে আইআরজিসি জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের কেন্দ্রস্থল, বেন গুরিওন বিমানবন্দর, সামরিক লক্ষ্যবস্তু, ইহুদি শাসনের সেনাবাহিনীর লজিস্টিক এবং অপারেশনাল কেন্দ্রগুলোতে আঘাত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি মনুষ্যবিহীন বিমানবাহী যান এবং ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। যার মধ্যে শাহেদ-১৩৬ ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রন শুক্রবার রাতে অধিকৃত অঞ্চলগুলোতে অবিরাম অভিযান চালিয়েছে। আর ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে।
এই পরিস্থিতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইরানের হাইব্রিড অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৩ জুন ভোর থেকে ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করে। জবাবে আইআরজিসি অপারেশন ট্রু প্রমিজ-৩ এর অংশ হিসেবে ২১ জুন পর্যন্ত ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ১৮টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র: আল-জাজিরা
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি