৭ মে ২০২৬

ইসরায়েল আগে না বাড়ালে ইরানও হামলা করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসরায়েল আগে না বাড়ালে ইরানও হামলা করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েল যদি আগে হামলা না করে, তবে ইরানও হামলা করবে না—এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘‘যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তাহলে ইরানও তা লঙ্ঘন করবে না।’’ তিনি আরও বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত এবং তেহরান আলোচনার মাধ্যমেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘‘ইরানি জনগণ আবারও দেখিয়েছে যে কিছু সমস্যা এবং অভিযোগ সত্ত্বেও তারা শেষ পর্যন্ত শত্রুর আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে।’’ ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে গাজা যুদ্ধ এবং লেবানন সীমান্তে সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি