৫ মে ২০২৬

‘ইসরাইলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম
‘ইসরাইলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন’

বাংলাপ্রেস ডেস্ক:   ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, ইয়েমেন ইসরাইলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

আল-ফারাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত—এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে, যা প্রতিটি শত্রু ভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে, ইহুদিবাদী সত্ত্বার ওপর চাপ সৃষ্টি করবে এবং জায়োনিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যত বিনষ্ট করবে।’তিনি আরও বলেন, আনসারুল্লাহ স্বীকার করে যে জায়োনিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যেকোন প্রতিপক্ষকে বাধ্য করা।  ইয়েমেন কোন অপরাধী হুমকি দেয় না; বরং ঘোষণা করে যে যে কোনো আগ্রাসনকে ভারী মূল্য দিতে তারা প্রস্তুত।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরাইল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি