৪ মে ২০২৬

ইসরাইলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ড্রোন হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম
ইসরাইলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরাইলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা তীব্র হওয়ার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও সীমান্ত ও অধিকৃত এলাকাগুলোতে তাদের পাল্টাহামলা জোরদার করেছে। গোলান মালভূমিতে এ ড্রোন হামলা সেই সংঘাতেরই একটি অংশ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি