৪ মে ২০২৬

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে তীব্র নিন্দা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম
ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে তীব্র নিন্দা

দিপালী বেগম।

বাংলাপ্রেস ডেস্ক:   লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।  শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এই নিন্দা জা‌নি‌য়ে‌ছে।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।


 

‘বৈরুতে ইসরাইলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলা‌দেশ। বাংলাদেশ সরকার তার প‌রিবা‌রের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই স‌ঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’

এতে আরও বলা হয়েছে, ‘লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হ‌বে।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি