ইসরাইলে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা : হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন বলেছেন, হামাসের হামলার কারণে ইসরাইলের জন্য দ্রুত নতুন সামরিক সহায়তার ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র।
সিএনএনকে ব্লিঙ্কেন বলেন, ইসরাইলিরা যেসব অনুরোধ করেছে, আমরা তা খতিয়ে দেখছি। আমি মনে করি এই মুহুর্তে তাদের বেশি সাহায্য দরকার।
তিনি বলেন, হামাসের হামলা মোকাবেলায় ইসরাইলকে এ মুহুর্তে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করায় প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা রয়েছে।
এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ হয়েছে বাইডেনের। ফোনে বাইডেন বলেন, ইসরাইলের নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন পাথর কঠিন। যেকোনো পরিস্থিতিতে তা অটুট থাকবে।
ফোনালাপের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর। এতে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে আছে এবং ইসরাইলের আত্মরক্ষার বিষয়টিকে সমর্থন জানান তারা।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি