ইসরাইল খেললে ২০২৬ বিশ্বকাপ বয়কট করবে স্পেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ওয়ার্ল্ড নাম্বার ওয়ান স্পেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে যদি ইসরাইল খেলার সুযোগ পায়, তাহলে টুর্নামেন্ট থেকে স্পেন নিজেদের প্রত্যাহারের পথ বেছে নিতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
লোপেজ বলেন, ‘ইসরাইল এখন স্থলপথে গাজা উপত্যকা দখল করছে, এর প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। প্রতিদিন সংবাদে যে ভয়াবহ দৃশ্য আমরা দেখি, তা স্প্যানিশ সমাজের বড় একটা অংশ মেনে নিতে পারছে না। আমাদের নীরবতা মানে হবে এই বর্বরতায় সহযোগী থাকা।’
গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে লোপেজ বলেন, ’ক্ষুধায় কাতর মানুষ খাবার খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, শহরগুলো ধ্বংস হচ্ছে—শুধু ধনী ব্যক্তিদের রিসোর্ট বানানোর স্বপ্ন পূরণের জন্য। আর পুরো একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া—এটাই গণহত্যা।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি