৪ মে ২০২৬

ইসলামের জন্য অভিনয়কে বিদায় জানালেন জায়রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইসলামের জন্য অভিনয়কে বিদায় জানালেন জায়রা

বিনোদন ডেস্ক: গত পাঁচ বছর ধরে অভিনয় জগত দাপিয়ে বেড়িয়েছেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। এই সময়ে অর্জন করেছেন জাতীয় পুরস্কারও। কিন্তু হঠাৎ করেই বিদায় জানালেন বলিউডকে।

জানা যায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায় বলিউডকে বিদায় জানাচ্ছেন জায়রা ওয়াসিম। আমির খানের সঙ্গে ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে বলিউডকে মাত করেছিলেন জায়রা। কাশ্মীরকন্যা জায়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মর্মে বিস্তারিত লিখেছেন। তিনি বলেন, বলিউডে ক্যারিয়ার ধরে রাখতে পারতাম। কিন্তু আমি বুঝতে পারছি, এটা আমার জায়গা নয়।

বিদায় প্রসঙ্গে জায়রা জানান, অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি। কারণ এটা তার বিশ্বাস ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক। ধর্মের সঙ্গে তার সম্পর্ক হুমকির মুখে পড়ছিলো। এজন্য অভিনয় বাদ দিয়ে ধর্মীয় আদর্শে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, সবার ভালোবাসা ও জনপ্রিয়তা পেয়ে আমি অত্যন্ত আপ্লুত। এই পাঁচ বছরে অনেক পেয়েছি। কিন্তু হারিয়েছি তার চেয়েও অনেক বেশি। এই অভিনয় আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। সুতরাং আর নয় অভিনয়। পাঁচ বছর আগে আমি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, যা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। বলিউডে পা রাখার পর আমার ব্যাপক জনপ্রিয়তার দুয়ার খুলে যায়।

আমি মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হই। তরুণদের মাঝে আমি সাফল্য লাভের রোল মডেলে পরিণত হই। তারপরও মনে হয়েছে, এটা আমার জায়গা নয়। আমি ধর্ম নিয়ে থাকতে চাই।

জায়রা ওয়াসিম অভিনীত শেষ ছবি সোনালী বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পাবে খুব শীঘ্রই। এই ছবিতেই হয়তো দর্শক শেষবারের মতো দেখবেন তাকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি