৫ মে ২০২৬

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আ: লতিফ নেজামী আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আ: লতিফ নেজামী আর নেই

বাংলাপ্রেস ডেস্ক: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলামী পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামী মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুফতি ফয়জুল্লাহ জানান, নিজ বাসায় ইফতারের পর ওজু করতে গিয়ে পড়ে যান মাওলানা নেজামী। তারপর দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময় সরকারের গুরুত্বপূর্ণ অংশিদার ছিল ইসলামী ঐক্যজোট। সেসময় ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন মুফতি ফজলুল হক আমিনী আর মহাসচিব ছিলেন মাওলানা আব্দুল লতিফ নেজামী। তবে ২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনী মারা গেলে তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন।

এক সময় ইসলামী ঐক্যজোট বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক থাকলেও কয়েক বছর আগে তার নেতৃত্বেই ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী ঐক্য জোট।

মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বহু প্রতিষ্ঠান গড়ার সাথে সরাসরি জড়িত ছিলেন। এক সময় সাংবাদিকতার পেশার সাথেও জড়িত ছিলেন। তিনি দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি