৬ মে ২০২৬

ইসলাম ভীতির কারণেই নিউজিল্যান্ডে হামলা: ইমরান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইসলাম ভীতির কারণেই নিউজিল্যান্ডে হামলা: ইমরান খান

বিদেশ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসলাম ভীতির কারণে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলা চালানো হয়েছে। অমুসলিম দেশগুলোতে ইসলাম ধর্মের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্থ করতেই এমন হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেছেন।

শুক্রবার এক টুইটবার্তায় ইমরান লিখেন, নৃশংস এ হামলার মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে যে, সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই। সন্ত্রাসবাদকে কখনও ধর্মের সঙ্গে মেলানো উচিত নয়। যা আমরা শুরু থেকেই বলে আসছি।

সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিহত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইমরান খান বলেন, ৯/১১ এর পর থেকে ইসলামফোবিয়ার যে বিস্তার ঘটেছে, তার কারণে এতদিন যেকোনো সন্ত্রাসী কার্যক্রমের অপবাদ মুসলমানদের দেয়া হয়েছে। এখন যে মুসলমানদের ওপর নৃশংস হামলা হয়েছে, তা ওই ইসলাম বিদ্বেষী মনোভাবেরই ফসল।

শুক্রবার জুমার সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৪৯ মুসল্লি নিহত হয়। এ ঘটনায় আরও অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি আধা-স্বয়ংক্রিয় শর্টগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডে আল নূর মসজিদে অন্তত ৫০টি গুলি ছোড়েন ২৮ বছর বয়সী হামলাকারী ব্রেনটন ট্যারেন্ট।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি