৫ মে ২০২৬

খালেদ সাইফুল্লাহ

ইসির কোনো অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম
ইসির কোনো অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না

বাংলাপ্রেস ডেস্ক:   নির্বাচন কমিশনের (ইসি) কোনো এক কর্মকর্তার ইচ্ছায় এনসিপির প্রতীক নির্ধারণ হবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ফেসবুক পোস্টে খালেদ সাইফুল্লাহ লেখেন, ‘নির্বাচন কমিশনের কোনো এক অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না। আমাদের প্রতীক নির্ধারিত হবে আমাদের দলের সদস্যদের ইচ্ছায় এবং আইনের সীমার মধ্যে। আইন সবার জন্য সমান হতে হবে। আইন যদি বেছে বেছে প্রয়োগ করা হয়, তাহলে তা আর আইন থাকে না, অন্যায়ের হাতিয়ার হয়ে যায়। পরিশেষে, শাপলা আমাদের প্রত্যাশা। শাপলা কলি বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করে জানাবো।’

তিনি লেখেন, ‘নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম- কোন আইন বা বিধির কারণে তারা শাপলা প্রতীকটিকে তালিকাভুক্ত করতে পারছেন না। এই প্রশ্নের উত্তর না দিয়ে তারা শাপলা কলি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।’

‘কেন শাপলা প্রতীকটি তালিকাভুক্ত করা গেলো না, এর উত্তর কমিশনকে দিতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছামতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না।’

খালেদ সাইফুল্লাহ আরও লেখেন, ‘যদি তারা (ইসি) জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে শাপলা তালিকাভুক্ত না করেন, তবে একই যুক্তি ধানের শীষ, তারকা বা পাটপাতা- সব উপাদানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আর যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণকে নিজেদের দায়িত্ব না মনে করেন, তাহলে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়?’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি