৪ মে ২০২৬

ইরানকে ড্রোন ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
ইরানকে ড্রোন ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া

বাংলাপ্রেস ডেস্ক: ইরানে ড্রোন সরবরাহ শুরু করেছে রাশিয়া। চলতি মাসেই এই সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে এবং মাসের শেষ নাগাদ ধাপে ধাপে পুরো চালান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের বরাতে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এই খবর দিয়েছে।

খবর অনুসারে, রাশিয়া ইরানে খাদ্য ও ওষুধও পাঠাচ্ছে। যুদ্ধ শুরুর থেকে মস্কো তেহরানকে গোয়েন্দা সহায়তা ও স্যাটেলাইট তথ্য দিয়ে সহায়তা করছে বলে আগে খবর বেরিয়েছিল। তবে যুদ্ধে ইরানে এবারই প্রথমবারের মতো সরাসরি অস্ত্র হিসেবে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া।

চলমান যুদ্ধ শুরু হয় ২৮ ফেব্রুয়ারি। এরপর থেকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, এখন অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে একটি বিষয় সত্য—আমরা ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরানি নকশার ড্রোন তৈরি করছে। আর এখন রাশিয়া থেকে ইরানে এই ড্রোন পাঠানোর উদ্দেশ্য হলো তেহরানের সামরিক সক্ষমতা বাড়ানো এবং দেশটির ক্ষমতা স্থিতিশীল রাখা।

এদিকে, কাস্পিয়ান সাগর এলাকায় ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েল সম্প্রতি হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল রাশিয়া-ইরানের মধ্যে এই ধরনের সরবরাহ ব্যাহত করা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি