৪ মে ২০২৬

ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পিএম
ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) পূর্ব উপকুলীয় সময় সকাল ১০টা (ইরান সময় সন্ধ্যা সাড়ে ৫টা) থেকে পারস্য উপসাগরের সমস্ত ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর করা হয়েছে। 

অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী এই সামরিক অভিযান বর্তমানে পুরোপুরি চালু রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সমুদ্রপথে চলাচলকারী নাবিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই অবরোধের আওতায় ইরানের উদ্দেশ্যে যাওয়া বা সেখান থেকে আসা যে কোনো দেশের পতাকাবাহী জাহাজই নিষেধাজ্ঞার মুখে পড়বে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে কোনো জাহাজই এই বিধিনিষেধের বাইরে থাকবে না।

তবে ইউকেএমটিও তাদের নোটিশে উল্লেখ করেছে, হরমুজ প্রণালি দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশের গন্তব্যে যাতায়াতকারী জাহাজের ওপর এই কড়াকড়ি কার্যকর হওয়ার কথা নয়। তবে সতর্কতা হিসেবে জানানো হয়েছে, এই রুট ব্যবহারকারী জাহাজগুলো প্রবল সামরিক উপস্থিতির সম্মুখীন হতে পারে। মূলত ইরানের অর্থনীতি ও জ্বালানি রপ্তানির ওপর চাপ সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্র এই বিশাল নৌ-অবরোধের পথে হাঁটল। সূত্র: দ্য গার্ডিয়ান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি