৬ মে ২০২৬

ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের অবৈধ তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি এবং কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা চীন-ভিত্তিক দুটি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— তারা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কারে ‘লাখ লাখ ব্যারেল’ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে। ট্রেজারি বিভাগ গ্রীক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস, তার নেটওয়ার্ক এবং কোম্পানিগুলোকেও ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য জাহাজ শিল্পে তার অবস্থানকে কাজে লাগানোর অভিযোগে অভিযুক্ত করেছে। ইরানি তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে আরও বেশ কয়েকটি জাহাজ এবং অপারেটরকে নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে ওয়াশিংটন বলেছে, ‘এই পদক্ষেপগুলো তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং আমাদের সৈন্য এবং আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ‘ ইরানের তেল বাণিজ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র নিষেধাজ্ঞা সত্ত্বেও, তেহরান তাদের প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে দেখা গেছে পরিসংখ্যানে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি