ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার (৯ এপ্রিল) নতুন এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনার কথা জানানোর পর এ নিষেধাজ্ঞা জারি করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সহায়তা করার জন্য দেশটির পাঁচটি সংস্থা ও একজন ব্যক্তিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো -ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।
নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীগুলো এর আগেও নিষেধাজ্ঞার আওতায় থাকা দুটি প্রতিষ্ঠানের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ।
ওই দুটি প্রতিষ্ঠান হলো-ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং এর অধীন ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানি।
এছাড়া বিদেশ থেকে পারমাণবিক যন্ত্রাংশ সংগ্রহে সহায়তাকারী মাজিদ মোসাল্লাত নামক ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। তিনি অ্যাটবিন ইস্তা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে।
ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছেন, তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আলোচনা হবে পরোক্ষ এবং তা ওমানে অনুষ্ঠিত হবে।
এই নিষেধাজ্ঞার ব্যাপক সমালোচনা চলছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পারমাণবিক আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া এবং ইরান।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি