৪ মে ২০২৬

ইরানের জ্বালানি ডিপোতে হামলার পেছনে ইসরাইল: মার্কিন দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম
ইরানের জ্বালানি ডিপোতে হামলার পেছনে ইসরাইল: মার্কিন দাবি

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকায় অবস্থিত স্থানীয় জ্বালানি ডিপো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ইরানের মূল জ্বালানি শিল্প বা তেল ও গ্যাস রপ্তানি অবকাঠামোতে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই।

শনিবার (৭ মার্চ) তেহরানের তেল সংরক্ষণাগারগুলোতে হামলার ফলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।  হামলার বিষয়ে রোববার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এগুলো ছিল স্থানীয় জ্বালানি ডিপোর ওপর চালানো ‘ইসরাইলি হামলা’, যা মূলত দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট।

মার্কিন জ্বালানি সচিব বলেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের কোনো মূল জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে না।  আমাদের লক্ষ্যবস্তুতে কোনো জ্বালানি অবকাঠামো নেই। ইরানের তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্র এ সতর্ক অবস্থান নিয়েছে।  সূত্র: আলজাজিরা

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি