ইরানের হামলায় নিহত তিনজন মার্কিন সেনা
বাংলা প্রেস
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় বিপর্যয় হলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা। এবার জানা গেল ইরানের প্রতিশোধমূলক আঘাতে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছে। খরব রয়টার্স ও আল-আরাবিয়ার।
পেন্টাগন আজ রোববার (১ মার্চ) জানায়, ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সামরিক বাহিনীর তিন সদস্য ‘যুদ্ধে নিহত’ হয়েছেন এবং পাঁচজন ‘গুরুতর আহত’ হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। এছাড়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। এর পর থেকে মার্কিন কর্মীদের মধ্যে এটিই প্রথম কোনো হতাহতের ঘোষণা।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি