ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের পূর্ব-পশ্চিম ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দূর নিয়ন্ত্রিত বিমানের মাধ্যমে ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। খবর আল জাজিরা
এতে আরও বলা হয়েছে, হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি পরিবহন বিমান এবং এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।
ইসরায়েল বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দরে হামলা চালিয়ে বিমান উড্ডয়ন কার্যক্রম এবং ইরান সেনাবাহিনীর প্রতিরক্ষা কার্যক্রম নস্যাৎ করে দিয়েছে।
এদিকে ১০ দিন বন্ধ রাখার পর ইসরায়েল তাদের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কার্যক্রম চালু করেছে। তবে প্রত্যেক ফ্লাইটে যাত্রী পরিবহন সীমিত করা হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি