ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ জঙ্গি নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী রবিবার একটি জঙ্গিগোষ্ঠীর সাত সদস্যকে হত্যা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রাদেশিক উপগভর্নর আলী ভেলায়াতিপুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন, বন্দুকধারীরা সবাই আনসার আল-ফুরকান গোষ্ঠীর সদস্য ছিল এবং স্থানীয় সময় রবিবার ভোরে তাদের হত্যা করা হয়।
ভেলায়াতিপুর আরো বলেন, জঙ্গিরা ‘সংবেদনশীল কেন্দ্র ও সামরিক এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর উদ্দেশ্য নিয়েছিল’।আনসার আল-ফুরকানকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। গত বছর এই গোষ্ঠী একই প্রদেশে একটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল, যাতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশ ইরানের অন্যতম দরিদ্র এলাকা এবং এখানে প্রায়ই নিরাপত্তা বাহিনী ও বেলুচ সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ অঞ্চলে বিপুলসংখ্যক জাতিগত বেলুচ জনগণ বসবাস করে, যাদের অধিকাংশই সুন্নি মুসলিম, যা ইরানের শিয়া সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বৈপরীত্য তৈরি করেছে।এদিকে একই প্রদেশে শনিবার বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। ওই ঘটনার দায় স্বীকার করেছে সুন্নি জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল (বিচার বাহিনী)। পাকিস্তান সীমান্তের ওপারে অবস্থান নেওয়া এই গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে গত মাসে একটি আদালতে হামলার ঘটনাও আছে, যেখানে অন্তত ছয়জন নিহত হয়েছিল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি