৪ মে ২০২৬

ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩২: রেড ক্রিসেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৫ এএম
ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩২: রেড ক্রিসেন্ট

 

বাংলাপ্রেস ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল হামলার পর প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির রেড ক্রিসেন্টের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৩৩২ জন নিহত হয়েছেন।

ইরান রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বাহিনীর হামলার পর বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটছে এবং নিহতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।


শিশু যৌন নিপীড়নের অভিযোগ / মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে উদ্ধারকর্মীরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করছে। এতে করে নিহতের সংখ্যা নতুন করে বেড়ে ১,৩৩২ জনে পৌঁছেছে।

এই হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং বিভিন্ন এলাকায় সংঘাতের খবর আসছে।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেইন কলিভান্দ।

তিনি বলেছেন, এর মধ্যে ৩০৯০টি বাড়ি, ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা বা ওষুধ সংক্রান্ত স্থাপনা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ৯টি স্থাপনা রয়েছে।

বেশিরভাগ লক্ষ্যবস্তুই ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার’ ছিল বলে জানিয়েছেন কলিভান্দ।

সূত্র: আল জাজিরা


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি