ইরানে মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭
বাংলাপ্রেস ডেস্ক: ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ধীরে ধীরে তথ্য প্রকাশ পাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
প্রথমদিকে আল জাজিরা পাঁচ শিক্ষার্থী নিহত হওয়ার খবর জানায়। পরে হালনাগাদ প্রতিবেদনে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়। আরও ৬০ শিক্ষার্থী আহতের খবর দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে মিসাইল আঘাত হানে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে হামলার সময় বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
গভর্নর মোহাম্মদ রাদমেহর বলেছেন, আরও অনেকে আহত হয়েছেন এবং শাজারে তাইয়্যেবা মেয়েদের স্কুলে হামলার পর নিহতের সংখ্যা বাড়ছে।
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
এদিকে, ইরানে “প্রায় সম্পূর্ণ” ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, এর আগে একটি সাইবার হামলার ঘটনাও ঘটেছে।
।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
সঙ্গীত একাডেমি