ইরানে হামলায় প্রাণ গেল ২০১ জনের, আহত ৭৪৭ জন
বাংলা প্রেস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ বিকাল
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির একজন মুখপাত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছেন, হামলায় দেশের ২৪টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে আক্রান্ত এলাকায় ২২০টির বেশি উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে।
ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি