৪ মে ২০২৬

ইরানে দূতাবাস কার্যক্রম বন্ধ করল সুইজারল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
ইরানে দূতাবাস কার্যক্রম বন্ধ করল সুইজারল্যান্ড

বাংলাপ্রেস ডেস্ক:   মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণে তেহরানে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করছে সুইজারল্যান্ড। খবর আল জাজিরার। 

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ মার্চ চারজন সুইস কর্মী ইরান ছেড়ে চলে যান। আর গতকাল বুধবার (১১ মার্চ) অলিভিয়ার ব্যাঙ্গার্টার এবং বাকি পাঁচজন কর্মী স্থলপথে দেশটি ত্যাগ করেন।

তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার তেহরানে ফিরে আসবেন বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। 

মন্ত্রণালয় আরও জানায়, মধ্যস্থতাকারী হিসেবে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম বজায় রাখবে এবং এ বিষয়ে দুই দেশের সঙ্গে পরামর্শ চালিয়ে যাবে।

এ ছাড়া, দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা এবং সুইস কর্মীদের ইরান ত্যাগ করার বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশকেই জানানো হয়েছে।

সুইজারল্যান্ড জানিয়েছে, প্রয়োজন হলে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানে তারা ভবিষ্যতেও সহায়তা করতে প্রস্তুত থাকবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি