২০ জুন ২০২৬

ইরানে আন্তর্জাতিক ফ্লাইট কবে চালু হচ্ছে, জানা গেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পিএম
ইরানে আন্তর্জাতিক ফ্লাইট কবে চালু হচ্ছে, জানা গেল

প্রতীকী ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   দীর্ঘ সামরিক উত্তেজনার পর অবশেষে আন্তর্জাতিক আকাশসীমার দুয়ার খুলতে শুরু করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল বিভাগ ঘোষণা করেছে, সোমবার ২০ (এপ্রিল) থেকে ইরানে প্রথমবারের মতো আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হবে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তার খাতিরে ইরানের সমস্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল থেকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার অনুমতি প্রদান করা হয়েছে। এই পদক্ষেপটিকে যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার একটি প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে চলা এই সংঘাতের কারণে ইরানের আকাশপথ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল, যার ফলে চরম সংকটে পড়েছিলেন সাধারণ যাত্রী ও প্রবাসীরা। 

মাশহাদ বিমানবন্দর দিয়ে এই কার্যক্রম শুরু হওয়াকে একটি পরীক্ষামূলক ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সফল হলে পর্যায়ক্রমে রাজধানী তেহরানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটগুলোও সচল করা হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি