ইরানে আজ রাতে হবে ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন অর্থমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:৫৯ পিএম
স্কট বেসেন্ট।
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজ শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।
স্কট বেসেন্ট জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষতি হবে’।
তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। সূত্র: আলজাজিরা
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
৪৪০ কোটি রুপি জব্দ, তৃণমূলের ৩ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল কর্তৃপক্ষ
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
মার্কিন মেডিকেয়ার জালিয়াতির পলাতক আসামী ফিলিপাইনে গ্রেপ্তার
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি