৪ মে ২০২৬

ইরান পুরোপুরি বিপর্যস্ত, আত্মসমর্পণের কেউ থাকবে না : ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম
ইরান পুরোপুরি বিপর্যস্ত, আত্মসমর্পণের কেউ থাকবে না : ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের চলমান সংঘাত ইস্যুতে নিজেদের কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শিথিল সমঝোতায় যেতে আগ্রহী নয়। একইসঙ্গে বর্তমান সংঘাত নিরসনে দেশটিতে এমন একজন প্রেসিডেন্ট বা নেতৃত্ব দেখতে চান, যিনি ইরানকে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না।

ইরানের পরবর্তী নেতা নির্বাচন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‌আমরা প্রতি ৫ বা ১০ বছর অন্তর ফিরে এসে একই কাজ (যুদ্ধ বা সংঘাত) করতে চাই না। আমরা এমন একজন প্রেসিডেন্টকে বেছে নিতে চাই, যিনি নিজের দেশকে যুদ্ধের দিকে পরিচালিত করবেন না।

তিনি দাবি করেন, আলোচনার ক্ষেত্রে বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে ‘সর্বোচ্চ’ সুবিধাজনক অবস্থান রয়েছে, তবে তারা তড়িঘড়ি কোনো সমঝোতায় পৌঁছাতে চাইছেন না।

যুদ্ধে ইরানের সক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুদ্ধের প্রথম দুই দিনের তুলনায় ইরান এখন মাত্র ৯ শতাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করতে পারছে। এর কারণ হিসেবে তিনি জানান, আমাদের ধারণা তাদের ভাণ্ডার ফুরিয়ে এসেছে। আমরা তাদের ৭০ শতাংশ রকেট লঞ্চার ধ্বংস করে দিয়েছি।

ইরানের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি আরো বলেন, তারা এখন পুরোপুরি বিপর্যস্ত। আমার মনে হয়, একটা সময় এমন আসবে যখন ‘আমরা আত্মসমর্পণ করলাম’ এ কথা বলার মতোও কেউ অবশিষ্ট থাকবে না।

যুদ্ধক্ষেত্রে কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ নিয়ে নিজের আপত্তির কথা স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা চাই না কুর্দিরা এই যুদ্ধে প্রবেশ করুক। আমরা এই যুদ্ধকে বর্তমানের চেয়ে আর বেশি জটিল করতে চাই না।

এদিকে, ইরানের একটি লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্টে মার্কিন হামলার যে অভিযোগ তেহরান করেছে, সে বিষয়ে ট্রাম্প জানান যে, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি