ইরান ও লেবাননকে সমর্থন জানাল চীন
এ নিয়ে দ্বিতীয়বার সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের শিকার হওয়া ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন। যুদ্ধবস্থার মধ্য দিয়ে যাওয়া দেশ দুটির ‘মানবিক বিপর্যয়’ মোকাবিলায় বেইজিং সহায়তা দেবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বেইজিং ইরান ও লেবাননের ‘পুনরুদ্ধার ও পুনর্গঠন’ কার্যক্রমে সহায়তা করবে। এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে।
লিন জিয়ান বলেছেন, ‘ইরান ও লেবাননে যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সেখানে জনগণের পুনরুদ্ধার, পুনর্গঠন এবং অর্থনীতি ও জীবনমান উন্নত করতে সহায়তা করা যায়।’
লিন জিয়ান জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর চীন ইরানক এ নিয়ে দ্বিতীয়বার সহায়তা দিচ্ছে। এর আগে মার্চ মাসেও চীন ইরানে সহায়তা পাঠিয়েছিল।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের শঙ্কায় ভারতে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম
‘আমি না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না’—ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলেই কঠিন জবাব, বললেন ট্রাম্প
সঙ্গীত একাডেমি