৪ মে ২০২৬

ইরান লেবাননের ভাই-বোনদের একা ফেলে যাবে না: পেজেশকিয়ান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
ইরান লেবাননের ভাই-বোনদের একা ফেলে যাবে না: পেজেশকিয়ান

বাংলাপ্রেস ডেস্ক: লেবাননে বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) চালানো ইসরায়েলি হামলাকে ‘প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে ‘প্রতারণা’ এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি ‘বিপজ্জনক লক্ষ্মণ’ হিসেবে বর্ণনা করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না।’

একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের হাত এখনো ট্রিগারেই (বন্দুকের) আছে।’

জানা গেছে, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি