ইরান ইস্যুতে ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ‘বাধা’ দিলে মার্কিন মিত্র ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর বোমা ফেলব।’ তবে ওমানের কোন কর্মকাণ্ডকে তিনি আলোচনায় ‘বাধা’ হিসেবে দেখছেন, তা স্পষ্ট করেননি তিনি।
ইরান ও ওমানের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, জাহাজ চলাচলের রুটের মানচিত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। বিস্তারিত চূড়ান্ত করার পর যৌথ বিবৃতি দেওয়া হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। প্রায় ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। এটি পুনরায় খুলে দেওয়া বর্তমানে আলোচনার অন্যতম প্রধান বিষয়।
হরমুজ প্রণালির দক্ষিণ পাশে অবস্থিত ওমান সংঘাতে নিজেদের নিরপেক্ষ দেশ হিসেবে দাবি করে আসছে। তবে ইরানের হামলায় দেশটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গোপনে নারীর ছবি তোলার অভিযোগে মেট্রোর নিরাপত্তাকর্মী বরখাস্ত
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি