ইরান-ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৮ জুন) রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। এমনকি কোনো ধরনের চিন্তা করার বিষয়েও।
ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা রিয়াবকভকে উদ্ধৃত করে জানিয়েছে, রাশিয়া ইসরায়েলকে এই ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে, এমনকি বিবেচনা করার বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। তিনি বলেছেন, মস্কো ইসরায়েল এবং ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল-ইরান সংকট নিয়ে আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ফোনে কথা বলেছেন। উভয় নেতাই সংঘাত নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
এর আগে মঙ্গলবার রাতে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন- আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ধৈর্য কমে আসছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি