৪ মে ২০২৬

ইরান বলছে, ওমান হামলার অভিযোগ ভিত্তিহীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৪২ পিএম
ইরান বলছে, ওমান হামলার অভিযোগ ভিত্তিহীন

বাংলাপ্রেস ডেস্ক:   দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। তবে এই প্রথম প্রতিবেশী ওমানে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ওমানে কোনো সামরিক হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। তারা এই উপসাগরীয় দেশটিকে একটি ‘বন্ধু ও প্রতিবেশী’ হিসেবেও বর্ণনা করেছে।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির বরাতে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে ওমানের ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয়নি এবং এ সংক্রান্ত ভিন্নধর্মী খবরগুলো তারা প্রত্যাখ্যান করেছে।

ওমান নিউজ এজেন্সি মঙ্গলবার জানায়, দক্ষিণ ওমানের ধোফার গভর্নরেটে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তৃতীয় একটি ড্রোন সালালাহ বন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। এই খবর প্রকাশের পরই ইরান থেকে এই অস্বীকৃতি এল।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমানি সংবাদ সংস্থাটি বলেছে, এ ঘটনায় কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর পর থেকে পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সহস্রাধিক মানুষ নিহত হন।

এর জবাবে তেহরান ইসরাইলের পাশাপাশি সেইসব উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে, যেখানে মার্কিন সামরিক সম্পদ বা ঘাঁটি আছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি