৬ মে ২০২৬

ইরান-আমেরিকা উত্তেজনা : উদ্বেগ জানালো পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরান-আমেরিকা উত্তেজনা : উদ্বেগ জানালো পাকিস্তান

বিদেশ ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। চলমান সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার জন্য দু পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ কারো স্বার্থই রক্ষা করবে না।” তিনি বলেন, ইরান-আমেরিকা উত্তেজনা থেকে সামান্য ভুল বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। ফলে দু দেশেরই উচিত- সংলাপের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চালানো।

কাশ্মির প্রসঙ্গে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তার ভাষায় বলেন, সেখানে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহতভাবে চলছে, এমনকি পবিত্র মাহে রমজানেও তা অব্যাহত আছে। ভারতীয় সেনাবাহিনীর তল্লাশির নামে সন্ত্রাসী তৎপরতার কারণে অধিকৃত কাশ্মিরের জনগণের জীবন নানা রকম দুঃখ-কষ্টের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে। কাশ্মিরের জনগণের ওপর ভারতের নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি