৭ মে ২০২৬

ইরান আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইরান আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল
বাংলাপ্রেস ডেস্ক: ইসরাইলি হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতা হোসেইন সালামির নিহতের পর আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন। অন্যদিকে পালটা হামলা স্বরূপ ইসরাইলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড, যারা এর আগে আশ্রয়কেন্দ্র সংক্রান্ত সতর্কতা জারি করেছিলো, তারা জনগণকে জানিয়েছে যে এখন আর কারোর আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই। তবে একইসঙ্গে সকলকে সতর্ক ও সজাগ থাকার কথাও বলা হয়েছে। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থাউত্তর-পশ্চিমে তাবরিজে নতুন একটি ইসরাইলি হামলার খবর জানিয়েছে। এদিকে হামলার প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, এই হামলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। ইসরাইলকে ইঙ্গিত করে ইরান সরকার এক বিবৃতিতে বলেছে, ‘এমন শিকারি রাষ্ট্রের সঙ্গে ক্ষমতার ভাষা ছাড়া কথা বলা উচিত নয়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়ার বিষয়টি এখন বিশ্ব আরও ভালোভাবে বুঝতে পারছে।’ ইরান স্পষ্ট করে বলছে, ইসরাইলি হামলা তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিকাশের ন্যায্যতা তৈরি করেছে বলে তারা মনে করে। এদিকে হামলার পর জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে, ইসরাইলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি