৭ মে ২০২৬

ইরাকের শপিংমলে আগুন, নিহত অন্তত ৫০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইরাকের শপিংমলে আগুন, নিহত অন্তত ৫০
বাংলাপ্রেস ডেস্ক: পূর্ব ইরাকের কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর। বৃহস্পতিবার ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতভর কুতের একটি পাঁচ তলা ভবনে আগুন লেগেছে, যেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। উল্লেখ্য, ইরাকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে সেসময় নিরাপত্তা ব্যবস্থা ও ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর ফের দেশটির বিপণি ও জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি