৭ মে ২০২৬

ইন্টারনেটের গতি কম নজরুল বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেলে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইন্টারনেটের গতি কম নজরুল বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেলে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে দীর্ঘদিন যাবৎ ইন্টারনেট গতি কম হওয়ায় এবং অধিকাংশ সময় ইন্টারনেট না থাকার কারণে আইসিটি সেলে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের নিচতলায় আইসিটি সেলে তালা ঝুলায় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এই বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি ।

এ বিষয়ে অগ্নিবীণা হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমান হৃদয় বলেন, আমাদের ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ এতটাই খারাপ যে কখন কানেকশন থাকে কখন থাকেনা তা বুঝার উপায় নেই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইন্টারনেট সার্ভিস না দিতে পারে তাহলে আইসিটি সেল রাখার কোন প্রয়োজন নেই। তিনি বলেন, অল্প সংখ্যক রাউটার এবং পুরনো জিনিস ব্যবহারের কারনে মূলত এই সমস্যা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কম্পিউটার প্রোগ্রামার মোহসিনা সুলতানা বলেন, প্রশাসনের কাছে নতুন জিনিস পত্র ক্রয় করার জন্য বাজেট চাওয়া হলেও দেয়নি। যার কারণে পুরাতন জিনিস দিয়েই কাজ চালিয়ে যেতে হচ্ছে। জনবল সংকটের কথাও তিনি বলেন।

বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট কমিটির সভাপতি প্রফেসর ড. মো: মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগ খোলা হলেও এই বিভাগে তেমন কোন বাজেট দেয়া হয়নি। ফলে আমরা কোন কাজ করতে পারছি না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি