ইন্টারনেটের দাম কমানোর ইঙ্গিত তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস জাতীয় দপ্তর: নতুন বছরে ইন্টারনেটের দাম কমানোর আভাস দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।আজ সোমবার সকালে তার ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা জানান।তিনি তার স্ট্যাটাসে লিখেন, ‘কিছুদিন আগে ইন্টারনেটের সেবার উপর ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছিল। নতুন করে আইটিসি, আইআইজি ও এনটিটিএনের উপর ভ্যাট কমিয়ে ৫% করায় ইন্টারনেট সেবার দাম কমবে কমবে বলে আশা করছি।’এজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জানিয়ে আরও লিখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়কে। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরেকধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি