৫ মে ২০২৬

ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আলিয়া-রণবীরের বিয়ের কার্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আলিয়া-রণবীরের বিয়ের কার্ড

বাংলাপ্রেস ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় রণবীর কপূর এবং আলিয়া ভাট্টের ‘বিয়ের কার্ড’ সোমবার থেকেই ঘুরে বেড়াচ্ছে। আসমানি নীল আর ঘিয়ে রঙের সেই কার্ডে বড় বড় করে লেখা, ‘মিসেস নিতু এবং মিস্টার ঋষি কপূর রণবীর এবং আলিয়ার বিয়ের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে।’ বিয়ের তারিখ পরের বছর ২২ জানুয়ারি। জায়গা উমেদ ভবন প্যালেস, রাজস্থান।

সেই কার্ড সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল। চারিদিকে ফ্যানেদের শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি।কোনও কোনও সংবাদমাধ্যমেও ঘটা করে প্রকাশিত হয়েছে তাঁদের বিয়ের খবর। নেটিজেনরা আর এক হেভিওয়েট বিয়ে দেখতে পাবে ভেবে আনন্দে আটখানা।

কিন্তু এ কী! আলিয়ার নামে নীচে লেখা ‘ডটার অব মিসেস সোনি রাজদান এবং মুকেশ ভট্ট’। আলিয়ার বাবা তো মহেশ ভট্ট! মুকেশ ভট্ট তো নন! তবে? তবে আর কি? গোটা বিষয়টাই একেবারে ভুয়ো। ইংরেজিতে যাকে বলে ‘ফেক’। হ্যাঁ, বিয়ে ওঁরা খুব শীঘ্রই করবেন, তবে এখনও দিনক্ষণ স্থির করেননি তাঁরা। বা করে থাকলেও জনসমক্ষে সে নিয়ে কিছু জানাননি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি