৫ মে ২০২৬

ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করলেন নোরা ফাতেহী !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করলেন নোরা ফাতেহী !
বাংলাপ্রেস ডেস্ক: দুম করেই ইনস্টাগ্রাম থেকে একেবারে গায়েব হয়ে গেলেন বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার নোরা ফাতেহি। যে নোরা প্রায় সারাদিন অ্যাক্টিভ থাকতেন ইনস্টাগ্রামে, সেই নোরার হঠাৎ এমন কী হল যার জন্য ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ড ডিলিট করলেন সুন্দরী? গপ্পোটা হল, নোরা ফতেহি এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন দুবাইয়ে। কয়েকদিন ধরে সেই ছুটি কাটানোর ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করছিলেন নোরা। নোরার সেই ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের কাছে এত প্রিয় নোরা, হঠাৎ ইনস্টাগ্রাম থেকে গায়েব হওয়ায় অবাক নেটিজেনরা। বলিউড অভিনেত্রী জ্য়াকলিনের পর ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে নোরা ফতেহিরও। খবরে এসেছিল সুকেশ একটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য অভিনেত্রীকে বিএমডবলিউ গাড়ি উপহার দিয়েছিল চন্দ্রশেখর। তাঁর হাতে গাড়ির চাবি তুলে দিয়েছিল চন্দ্রশেখরের স্ত্রী লীনা মারিয়া পাল। চন্দ্রশেখরের বিরুদ্ধে যে ২০০ কোটি টাকার তছরুপের মামলা রুজু হয়েছে সেখানে অন্যতম অভিযুক্ত তাঁর স্ত্রীও। নোরার কথায়, ‘এমন উপহার পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল, হয়তো গাড়িটি তাঁকে লোক দেখানো উপহার দেওয়া হচ্ছে। সত্যি সত্যি উপহার দেওয়া হবে না। আমি সকলের কাছে জানতে চেয়েছিলাম, এটা স্বাভাবিক ব্যাপার কিনা। সবাই আমাকে আশ্বস্ত করেন এটা হয়েই থাকে।’ সূত্রের খবর অনুযায়ী, সুকেশ মামলায় নোরা ফতেহি সরকারের সাক্ষী হবেন। তবে নিন্দুকরা মনে করছেন, সুকেশ পর্ব থেকে নিজেকে সরিয়ে নিতেই হয়তো ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়েছেন নোরা। তবে অনেকে মনে করছেন এটা ইনস্টাগ্রামের প্রযুক্তিগত ত্রুটিও হতে পারে। তবে এ বিষয়ে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি নোরার তরফ থেকে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি