ইনজুরির কারণে কাজে বিরতি : আলিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনেকেই। ধরে নেওয়া হয়েছিল, সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সেটে চোট পেয়ে শুটিং থেকে বিরতি নিয়েছেন আলিয়া ভট্ট। তা নিয়ে বিভিন্ন ওয়েব পোর্টালে লেখালিখিও হয়। অস্পষ্টতা দূর করতে মঙ্গলবার ইনস্টা স্টোরিতে পোস্ট দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, তিনি সেটে কোনও চোট পাননি। কোনও দুর্ঘটনা হয়নি। তাঁর পুরনো ব্যথা বেড়েছে। সেই জন্যই শুটিং থেকে বিরতি নিয়েছিলেন।
কিন্তু মঙ্গলবার থেকেই তিনি আবার শুট শুরু করেছেন। ছবিতে যৌনপল্লির কর্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর লুক। সঞ্জয়ের সঙ্গে এটাই প্রথম কাজ মহেশ-কন্যার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি