৫ মে ২০২৬

ইনজুরির কারণে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইনজুরির কারণে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা
বাংলাপ্রেস ডেস্ক: কোপা আমেরিকাকে সামনে রেখে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এল সালভাদর ও কোস্টা রিকার মুখোমুখি হওয়ার কিছুদিন আগে দলও ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। দলে জায়গা পেয়েছিলেন পাওলো দিবালা। কিন্তু ইনজুরির কারণে খেলা হচ্ছে না তার। খবর মুন্দো আলবিসেলেস্তের। ডান পায়ের উরুর অ্যাবডাক্টরে চোট পেয়েছেন দিবালা। শনিবার (১৬ মার্চ) তার চোটের বিষয়টি জানিয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। চোট ও ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ৮টি ম্যাচে খেলতে পারেননি তিনি। ২০১৫ সালে অভিষেক হওয়া দিবালা আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৮ ম্যাচ। দীর্ঘ ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ৩টি গোল করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ২২ মার্চ সালভাদরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। লস অ্যাঞ্জেলসে কোস্টা রিকার বিপক্ষে ম্যাচটি ২৬ মার্চ। এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার ঘোষিত দলে রয়েছেন প্রাণভোমরা লিওনেল মেসি। আক্রমণভাগে তার সঙ্গে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বোনানোত্তে ও ভ্যালেন্তিন কারবোনি। মিডফিল্ডে আছেন বিশ্বস্ত রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিউস, লেয়ান্দ্রো প্যারাদেস ও জিওভানি লো সেলসো। রক্ষণভাগের জন্য দলে জায়গা পেয়েছেন জারমান পাজেলা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, ত্যাগলিয়াফিকো, মারকোস সেনেসি, নাহুয়েল মলিনা ও ভ্যালেন্তিন বার্কো। কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমি মার্টিনেজও অবধারিতভাবে দলে স্থান পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ওয়াল্টার বেনিতেজ ও ফ্রাঙ্কো আরমানি। আর্জেন্টিনা দল এমি মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি, জারমান পাজেলা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, ত্যাগলিয়াফিকো, মারকোস সেনেসি, নাহুয়েল মলিনা, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিউস, লেয়ান্দ্রো প্যারাদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বোনানোত্তে, ভ্যালেন্তিন কারবোনি। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি