৬ মে ২০২৬

ইংরেজি না জানায় যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালেন সাড়ে পাঁচ হাজার ট্রাকচালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পিএম
ইংরেজি না জানায় যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স হারালেন সাড়ে পাঁচ হাজার ট্রাকচালক

আবু সাবেত: যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বাণিজ্যিক ট্রাকচালকের ড্রাইভিং অনুমতি বাতিল বা স্থগিত করা হয়েছে, কারণ তারা মূল ইংরেজি দক্ষতা পরীক্ষায় ব্যর্থ হয়েছেন,এ তথ্য জানিয়েছেন মেক্সিকোর নর্থওয়েস্ট চেম্বার অব ফ্রেইট ট্রান্সপোর্টার্সের সহ-সভাপতি ইসরায়েল ডেলগাদো ভালেহো।

ভালেহো বলেন, এ পর্যন্ত আমরা ৫,৫০০টি ট্রাক বন্ধ করে দেওয়া এবং লাইসেন্স স্থগিত হওয়ার তথ্য পেয়েছি। এখন আইন প্রয়োগ আরও কঠোর ও নিয়মমাফিক হচ্ছে।

প্রায় ছয় মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কার্যনির্বাহী আদেশে পুনরায় চালু করেন সেই পুরোনো আইন, যা বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য ইংরেজি ভাষা পড়া, রোড সাইন বোঝা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার মতো পর্যাপ্ত ইংরেজি জ্ঞান থাকা বাধ্যতামূলক করে।

ভালেহো তিহুয়ানার এল সল সংবাদপত্রকে বলেন,এই কঠোরতা অন্তত বছরের শেষ পর্যন্ত চলবে বলে আমরা আশা করছি, বিশেষত টেক্সাসে, যেখানে সবচেয়ে বেশি লাইসেন্স স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান,মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্ত বরাবর প্রায় ৮০,০০০ মানুষ পণ্য পরিবহনে ট্রাক চালকের কাজ করেন, তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশই ইংরেজি জানেন না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ডিওটি) ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন এবং নিউ মেক্সিকোর মতো রাজ্যগুলোকে ইংরেজি ভাষা জানার বাধ্যবাধকতা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ সতর্ক করে বলেছে, যেসব রাজ্য এই নিয়ম মানবে না এবং ভাষা মূল্যায়ন ও পরীক্ষায় ব্যর্থ চালকদের জন্য শাস্তি কার্যকর করবে না, তাদের ফেডারেল পরিবহন তহবিল কেটে নেওয়া হতে পারে।

তবে ক্যালিফোর্নিয়া রাজ্য হাইওয়ে প্যাট্রোল বিভাগ জানিয়েছে,শুধুমাত্র ইংরেজি না জানার কারণে ট্রাকচালকদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি