২২ জুন ২০২৬

ইংল্যান্ডকে ২১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইংল্যান্ডকে ২১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় শঙ্কা জেগেছিল দলীয় রান ২০০ ছোঁয়া নিয়ে। শেষ পর্যন্ত ওই সীমানায় পৌঁছানো গেলেও সাদামাটা একটা টার্গেটই দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অর্ধ-শতকের পরেও এদিন বড় সংগ্রহ গড়তে পারেনি টাইগাররা। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৩১ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকটি উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছে ২০৯ রান। আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। তবে দলীয় ৩৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটে টাইগারদের। ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন টাইগার এই ওপেনার। এরপর দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে টাইগারদের। ব্যক্তিগত ২৩ রান করে ফিরে যান তামিম ইকবালও। মার্ক উডের করা বল হাতে লেগে সোজা আঘাত হানে তামিমের স্ট্যাম্পে। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে অর্ধ-শতক। তবে ৫৮ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটার। ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম। ফিরে যাওয়ার আগে এই ব্যাটার করেছেন মোটে ১৭ রান। ব্যাটিং অর্ডার পরিবর্তনের দিনে রান পাননি সাকিব আল হাসানও, করেছেন ৮ রান। তবে মাঝের সময়ে অভিজ্ঞ সেনানী মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা চালালেও পারেননি বড় করতে ইনিংস। ফিরে যান ৩১ রান করে। সাকিব, মুশফিকদের পথেই হাঁটলেন আফিফ ও মিরাজরা। ৭ রান করে আফিফ ফেরার পর ভারত জয়ের নায়ক মিরাজ করেছেন মোটে ৯ রান। শেষ দিকে তাসকিন আহমেদ করেন ১৪ রান। এ ছাড়া তাইজুলের ব্যাট থেকে এসেছে ১০ রান। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট সংগ্রহ করেছেন যথাক্রমে আদিল রশিদ, মার্ক উড ও জোফরা আর্চার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি