৫ মে ২০২৬

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ এএম
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক:  ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে যায়। 

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় ‌‘বেশ দ্রুত’ গতিতে চলছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। 

বুদিওনো বলেন, আমরা ৩৪ জনকে সরিয়ে নিয়েছি। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। সংস্থার শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা একজনের মৃতদেহের ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন।

দক্ষিণ-পূর্ব এশীয়ার এই দেশটিতে পরিবহন দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে পুরোনো যানবাহনগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং নিয়মিত সড়কের নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘন করা হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি