ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিল পাকিস্থান সুপ্রিম কোর্ট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে অবিলম্বে তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা নিয়ে আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেন। শুনানির এক পর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী ইমরানকে হাজির করা হয়।
পরে শুনানি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।
আজ শুনানিতে ইমরানের আইনজীবীরা আদালতকে বলেন, ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাঁকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। ইমরানকে গ্রেপ্তার করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ১০০ সদস্য ছিলেন। এভাবে গ্রেপ্তারের মাধ্যমে আদালত অবমাননা করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের পানি ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি