৪ মে ২০২৬

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও Pakistan Tehreek-e-Insaf (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান-কে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখের চিকিৎসা করা হবে। সম্প্রতি তার দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ দেখা দিলে সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এর আগে তার সুচিকিৎসার দাবিতে পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তানের সদস্যরা। শুক্রবার জুমার নামাজের পর বিরোধী নেতা আল্লামা রাজা নাসির আব্বাস, মাহমুদ খান এবং পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান আন্দোলন কর্মসূচি শুরু করেন। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে অবস্থান অব্যাহত রাখেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বার্তায় জানান, ইমরান খানের চোখের চলমান চিকিৎসার অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি বিশেষায়িত হাসপাতালে আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে গুজব না ছড়ানোর আহ্বান জানান।

দেশটির সংসদ-বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে। তিনি বলেন, একজন কারাবন্দি হিসেবে প্রাপ্য সব মানবাধিকারই তাকে দেওয়া হবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি